শিরোনাম :
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর আদালত অবমাননা: ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আওয়ামীপন্থি আইনজীবী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৬২ জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২ দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া যায় নিথর দেহ! ৪ ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করে মায়ের জীবন গেল ভাড়াবাসায়! ‘বিরোধী দলে থাকতে কবর দিতে বাধা, রাষ্ট্র ক্ষমতা হাতে গেলে কী করবেন’ ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪, ৫৩ পুলিশ সদস্য আহত বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি জাপানী বিনিয়োগের উদ্যোগ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, ৩ বিভাগে বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ার বন্যায় প্রাণহানি প্রধান উপদেষ্টার গভীর শোক

  • ০৯:২২ পিএম, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার ২ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং একথা জানায়।

প্রেস উইং জানায় তিনি গতকাল সোমবার ১ ডিসেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো এক বার্তায় এই শোক ও সমবেদনা জানান।

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক বন্যায় বহু মানুষের জীবনহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত করেছে।

তিনি নিহতদের পরিবারবর্গ এবং ইন্দোনেশিয়ার সরকারের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

তিনি বলেন, ইন্দোনেশিয়ার এই কঠিন সময়ে দেশটির সরকার ও বন্ধুপ্রতিম জনগণ বাংলাদেশের ভাবনা ও প্রার্থনায় রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ইন্দোনেশিয়ার এই ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে বাংলাদেশ সব ধরনের সম্ভাব্য সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত আছে। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech