শিরোনাম :
বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

ইয়েমেনে ভয়াবহ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

  • ১১:১৮ এএম, মঙ্গলবার, ৬ মে, ২০২৫
ছবি:সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইয়েমেনের বন্দরনগরী হোদেইদাতে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের বিমানবাহিনী।

ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা প্রতিশোধ হিসেবে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল।

সোমবার ৫ মে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এ তথ্য জানায়।

এর আগে গতকাল রোববার দখলদার ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল হুথিরা। যা বিমানবন্দরের ঠিক কাছেই পড়ে। ওই সময় সেখানে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দেন, হামলার জবাবে হুথিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী প্রায় ২০টি যুদ্ধবিমান ব্যবহার করে হোদেইদা বন্দরে একাধিক দফায় হামলা চালায়। এতে অর্ধশতাধিক বোমা ফেলা হয়, যা মুহূর্তেই ধ্বংস করে দেয় বেশ কয়েকটি স্থাপনা। হামলায় একটি সিমেন্ট কারখানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েলি এ হামলার ঠিক আগ মুহূর্তে ইয়েমেনের রাজধানী সানাতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় দখলদার ইসরায়েলের ৩০টি বিমান অংশ নিয়েছে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের সঙ্গে সমন্বয় করে ইয়েমেনে হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী।

ধারণা করা হচ্ছে, ইসরায়েলের এই হামলায় হুদেইদা বন্দর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, এ বন্দরটি হুতি বিদ্রোহীদের জন্য একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং অভিযোগ রয়েছে, ইরান এখান থেকে হুতিদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে থাকে।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech