শিরোনাম :
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন দেশে আসছে ডিজিটাল ব্যাংক, মিলবে যেসব সুবিধা বাংলাদেশের বোয়িং কেনা নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প, দিলেন বিশেষ বার্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী বরখাস্ত শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা চলছে : রিজভী বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহু বক্তব্য দিতে দাঁড়াতেই খালি হয়ে গেলো অধিবেশন কক্ষ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঢাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ইরানের বাবলসার শহরের কাছে বিস্ফোরণের শব্দ : ট্রাম্পের সতর্কবার্তা: ‘ইসরায়েল, বোমা ফেলবেন না’

  • ০৯:০০ পিএম, মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের উত্তরাঞ্চলীয় শহর বাবলসারের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি সংবাদ সংস্থা ইসনার বরাত দিয়ে আল–জাজিরা এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ শুনেছেন। ওই এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে।  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইসরায়েলকে সতর্ক করে বলেন, ইসরায়েলের এখন আর হামলা চালানো উচিত নয়।

তিনি লিখেছেন, ইসরায়েল, বোমা ফেলবেন না। এটি করলে তা হবে বড় ধরনের লঙ্ঘন। আপনাদের পাইলটদের এখনই বাড়িতে ফিরিয়ে নিন।

এই সতর্কবার্তা এমন এক সময় এলো, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে মঙ্গলবার সকাল থেকে।

ইসরায়েল জানায়, তারা যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিয়েছে। অপরদিকে ইরানও জানায়, ইসরায়েল হামলা থামালে তারাও থামবে।

হেগ শহরের নেটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইসরায়েল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাদের শান্ত হওয়া উচিত।’’

ট্রাম্প আরও বলেন, চুক্তি হওয়ার পরই ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি। তাদের এটা করা (ক্ষেপণাস্ত্র ছোড়া) উচিত হয়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech