শিরোনাম :
আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ গ্রেপ্তার ৩ ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ ইয়েমেনের মারিব সিটির কাছে ভয়াবহ সেনা-হুতি সংঘাত : ৮০ জন হুথি যোদ্ধা নিহত আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে অগ্নিকান্ড: নিহত ৭ আহত ২৫ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা: পুলিশ রামিসার মতোই দ্রুত বিচার হবে অপ্রতিম হত্যার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানে মিসাইল ঘাঁটি ধ্বংসের দাবি ইসরায়েলের

  • ০৯:১৮ পিএম, শুক্রবার, ২০ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আর্ন্তজাতিক ডেস্ক।।
ইরানে তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং এক সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

শুক্রবার ২০ জুন আইডিএফ এক বিবৃতিতে জানায়, ১২৫ মিনিটব্যাপী এই অভিযানে তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে এবং এই বিমান অভিযানে অংশ নেয় ৫০টিরও বেশি যুদ্ধবিমান। নিহত হয়েছেন একজন সামরিক কমান্ডার।

ইরান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও পাল্টা হামলা চালিয়েছে।

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার দিবাগত রাতের এই অভিযানে অংশ নেয় ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) ৫০টিরও বেশি যুদ্ধবিমান।

তবে আইডিএফ নিহত কমান্ডারের নাম বা ধ্বংস হওয়া ঘাঁটিগুলোর অবস্থান প্রকাশ করেনি। সংস্থাটি জানায়, ওই কমান্ডার একটি ঘাঁটিতে অবস্থান করছিলেন এবং ‘‘ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন’’।

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তবে শুক্রবার ভোর থেকেই ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। একাধিক হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech