শিরোনাম :
আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৮ জনের বোয়িংয়ের সাথে আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করলো বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪ সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প ও মেলানিয়া জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: তীব্র নিন্দা জানাল চীন

  • ১০:১২ এএম, সোমবার, ২৩ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের শনিবার মধ্যরাতের পর চালানো বোমা হামলার কঠোর নিন্দা জানিয়েছে চীন।

রবিবার ২২ জুন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, এই হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার গুরুতর লঙ্ঘন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের কার্যকলাপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য, নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে। এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে।

বেইজিং আরও জানায়, ইরানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা তত্ত্বাবধানে থাকা স্থাপনাগুলোতে বোমাবর্ষণ অত্যন্ত উদ্বেগজনক এবং চীন এর তীব্র প্রতিবাদ জানায়।

চীন সকল পক্ষ- বিশেষ করে ইসরায়েলকে- যুদ্ধবিরতিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। একইসঙ্গে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং আলোচনার মাধ্যমে সংকটের সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন; যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে যৌথ পদক্ষেপ গ্রহণ করা যায়। সূত্র: এএফপি, বিবিসি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech