শিরোনাম :
আজ সন্ধ্যায় জামায়াতের মিছিল, শুক্রবার বাজেট প্রতিক্রিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম ওয়ান ডে সিরিজ জয় বাংলাদেশের ফিফা বিশ্বকাপ ২০২৬’র সময় সূচি : উদ্বোধনী ম্যাচ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা আজ রাত ১ টায় কৃষক কার্ডের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটে জুলাই শহীদ পরিবারের জন্য মাসিক ভাতার প্রস্তাব: শহীদ পরিবার পাবে ২০ হাজার টাকা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৪ জনসহ দগ্ধ ৫ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

ইসরাইলি হামলায় এভিন কারাগারে বিদেশী সহ ৭১ জন নিহত : ইরান

  • ১০:৩৭ এএম, সোমবার, ৩০ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
গত সপ্তাহে যুদ্ধ চলাকালীন ইসরাইলের বিমান হামলায় তেহরানের এভিন কারাগারে ৭১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। চলতি মাসে ইরান ও ইসরাইল ১২ দিনের যুদ্ধ শেষে যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন পর এ তথ্য জানা গেল।

রবিবার ২৯ জুন এ তথ্য জানায় দেশটির বিচার বিভাগ। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে,  গত ২৩ জুন সোমবার রাজধানী তেহরানের এভিন কারাগারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় তেহরানের উত্তরে অবস্থিত কড়া নিরাপত্তা বেষ্টিত বিশাল এভিন কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ধ্বংস হয়ে যায়।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ কারাগারে দেশটির রাজনৈতিক ব্যক্তি ও বিদেশি নাগরিকরা বন্দি রয়েছেন। এতে আরও বলা হয়, ইরানের সঙ্গে  বিমানযুদ্ধের শেষের দিকে তেহরানের রাজনৈতিক বন্দীদের ওই কারাগারে হামলা চালায় ইসরায়েল।

তেহরান থেকে এএফপি জানায়, বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন, সরকারি হিসাব অনুযায়ী, এভিন কারাগারে চালানো হামলায় ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কারাগারের প্রশাসনিক কর্মী, প্রহরী, বন্দি, বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা আত্মীয়স্বজন এবং পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষও ছিলেন।

বিচার বিভাগ প্রকাশিত ছবিতে দেখা যায়, কারাগারের বিভিন্ন কক্ষের দেয়াল ধ্বংস হয়ে গেছে, কোথাও  ছাদ ধসে পড়েছে এবং ভবনের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

বিচার বিভাগ জানায়, এভিন কারাগারের চিকিৎসাকেন্দ্র ও সাক্ষাৎকার কক্ষগুলো এই হামলার মূল লক্ষ্য ছিল।

হামলার পরদিন মঙ্গলবার বিচার বিভাগ জানায়, কারা কর্তৃপক্ষ এভিন কারাগার থেকে বন্দিদের অন্য জায়গায় সরিয়ে নিয়েছে। তবে কতজন বন্দিকে সরানো হয়েছে বা কাদের সরানো হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, এভিন কারাগারে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি ও কয়েকজন ফরাসি নাগরিকসহ অন্যান্য বিদেশিরা বন্দি ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech