শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট আকাশ আজ পরিষ্কার থাকতে পারে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

ইসরায়েলি আগ্রাসন বিশ্বের জন্য হুমকি : এরদোয়ান

  • ০৯:০৭ পিএম, বুধবার, ১০ জুন, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ইসরায়েলি এই আগ্রাসন পুরো বিশ্বের জন্যও হুমকি বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার ১০ জুন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর ওপর ইসরায়েলি আগ্রাসনকে তুরস্ক ও বিশ্বের জন্য হুমকি বলে অভিহিত করেছেন এরদোয়ান। তিনি বলেছেন, ই‌সরায়েলের এই আগ্রাসন পুরো বিশ্বের জন্য হুমকি এবং এটি অবশ্যই বন্ধ করতে হবে।

পশ্চিম সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ তুরস্ক ইরান, গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার সবচেয়ে তীব্র সমালোচনাকারীদের অন্যতম। দেশটি বলছে, আঞ্চলিক শান্তির ক্ষেত্রে ইসরায়েলই সবচেয়ে বড় বাধা।

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। একই সঙ্গে আন্তর্জাতিক আদালতে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এরদোয়ানের মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তুরস্কের নেতা হলেন শেষ ব্যক্তি যিনি ইসরায়েল রাষ্ট্রকে নৈতিকতার শিক্ষা দিতে পারেন।

তিনি বলেন, ইসরায়েল এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরান ও তার প্রক্সিদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে; যারা মধ্যপ্রাচ্য ও সমগ্র বিশ্বের জন্য হুমকি।

সূত্র: রয়টার্স।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech