শিরোনাম :
আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৮ জনের বোয়িংয়ের সাথে আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করলো বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪ সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প ও মেলানিয়া জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু

ইসরায়েলি শহর খালি করার নির্দেশ ইরানী বিপ্লবী গার্ডের : কয়েক ঘণ্টার মধ্যে হামলার বার্তা

  • ১১:১৮ এএম, মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আর্ন্তঝাতিক ডেস্ক।।
আগামী কয়েক ঘণ্টার মধ্যে দখলদার ইসরায়েলের অধিকৃত শহরগুলো লক্ষ্য করে হামলা চালানোর সতর্কতা দিয়েছে ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড। তারা ইসরায়েলিদের শহর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার ১৭ জুন মধ্যরাতে হিব্রুভাষায় দেওয়া সতর্কতা বার্তা দেওয়া হয়।

বার্তায় বিপ্লবী গার্ড লিখেছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরানি বিপ্লবী গার্ডের এরোস্পেস ফোর্স অধিকৃত অঞ্চল (ইসরায়েল) লক্ষ্য করে নির্ভুল হামলা চালাবে।

অধিকৃত অঞ্চলের যে কোনো শহর, অবকাঠামো অথবা (সামরিক) কেন্দ্র বৈধ সামরিক হামলার বিষয়বস্তু হিসেবে বিবেচিত হবে। আপনাদের এ মুহূর্তে বাধ্যতামূলকভাবে এসব শহর ছাড়তে হবে।

এরআগে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছিল, ইসরায়েলে মঙ্গলবার মধ্যরাতে সবচেয়ে বড় ও তীব্র হামলা চালানো হবে। এতে বলা হয় এ হামলা চালাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্র: আইআরজিসি  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech