শিরোনাম :
২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি- চলতি মাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড সাতকানিয়া ও বাঁশখালীতে এখনও পানিবন্দি ৬ লাখের বেশি মানুষ চট্টগ্রামের বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ দিলো কেন্দ্রীয় ছাত্রদল মধ্যপ্রাচ্যে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামো ধ্বংস আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার টানা ভারী বর্ষণ ও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা চীনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘বাভি’: ফিলিপিন্সে ভূমিধসে নিহত ১৭ পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি

ইসরায়েলে হুতি’র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

  • ১০:৪৯ এএম, সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
ছবি: ফাইল ফটো, প্রতীকি

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসরাইলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার ১৩ এপ্রিল হুথিদের এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিব, আল-কুদস এবং উত্তর পশ্চিম তীরসহ ইসরাইলজুড়ে সাইরেন বেজে ওঠে।

ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা রোববার ইসরাইল ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে বাধা দেয়ার চেষ্টা করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কি না, সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি।

এদিকে এক বিবৃতি হুতি জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে। যার মধ্যে একটি হাইপারসনিক প্যালেস্টাইন ২ ক্ষেপণাস্ত্র ছিল, যা ইসরাইলের আশদোদের পূর্ব অংশে সোদেত মিচা ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। অন্য ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের ইয়াফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।

উল্লেখ্য, চলমান যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গ গত ১৮ মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের প্রতিবাদে তখন থেকে ইসরায়েলে ২০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা।

অন্যদিকে স্থানীয় সময় রবিবার ইয়েমেনের তিনটি প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এক বিবৃতিতে হুতি বিদ্রোহীরা জানায়, সানা, সাদা ও হুদেইদাহ’র বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বোমা ফেলা হয়। লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে গেল ১৫ মার্চ থেকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। চলমান হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

জবাবে মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech