শিরোনাম :
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর আড়াই কোটিটাকার বেশি মূল্যের বিদেশি কয়েন জব্দ করল বিজিব- আটক ২ তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ছুটছে মানুষ

  • ১১:০১ এএম, শুক্রবার, ২৯ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ঈদুল আজহার দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ। শুক্রবার ২৯ মে সকালে বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে মানুষের ভিড় দেখা গেছে।

যারা কাজের ব্যস্ততা কিংবা ছুটির সীমাবদ্ধতার কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা হচ্ছেন।

রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।যাত্রীরা জানান, সড়কে যানবাহনের চাপ কম থাকায় স্বস্তিতে ও  তুলনামূলক দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুযোগ মিলছে। আবার কেউ কেউ ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিনে আত্মীয়স্বজনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়ক ও মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে। ফলে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকার বাইরে যাওয়া মানুষের যাত্রা অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech