।। বিকে ডেস্ক ।।
জনপ্রশাসনে উপসচিব পদে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। একসঙ্গে ২৭৭ জন সিনিয়র সহকারী সচিবকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে।
সোমবার ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ২৬২ জনকে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়। আরেকটি প্রজ্ঞাপনে বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়।
জুন-জুলাইয়ের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর চালুর সিদ্ধান্ত
এবার নিয়মিত কর্মকর্তাদের মধ্যে ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নতুন করে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন বিসিএস ব্যাচের অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদেরও উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।