শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস দিলেন মার্কিন দূত ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে – মির্জা ফখরুল কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র ঢাকা ও আশপাশে আকাশ মেঘলা থাকতেপারে,সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে ১৫০০ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

উৎসবমুখর পরিবেশে ডিআরইউতে ভোটগ্রহণ চলছে

  • ১২:২৯ পিএম, রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ রোববার সকাল ৯টা থেকে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

এই নির্বাচনে এক হাজার ৯৫২ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ডিআরইউ নির্বাচনে সভাপতি পদে (১ টি) প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তাঁরা হলেন—আবু সালেহ আকন, মুরসালিন নোমানী, মো. রোকন-উজ-জামান এবং তৌহিদুল ইসলাম মিন্টু।

সহসভাপতি পদে (১ টি) লড়ছেন দু’জন—হালিম মোহাম্মদ ও মেহদী আজাদ মাসুম।

সাধারণ সম্পাদক পদে (১ টি) প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী—মাইনুল হাসান সোহেল, মঈনুল আহসান ও মাহমুদুল হাসান।

সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন ৬ জন প্রার্থী—সাঈদ শিপন, আকতারুজ্জামান, এম এম জসিম, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিয়াজ মাহমুদ সোহেল এবং সাখাওয়াত হোসেন সুমন।

নারী বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জান্নাতুল ফেরদৌস পান্না ও নার্গিস জুঁই। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে লড়ছেন দেলোয়ার হোসেন মহিন ও মাহমুদ সোহেল। ক্রীড়া সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ওমর ফারুক রুবেল ও মাকসুদা লিসা। আপ্যায়ন সম্পাদক পদে লড়ছেন আমিনুল হক ভূইয়া এবং মো. সলিম উল্লা (এস ইউ সেলিম)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের (৭ টি) পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী—আল-আমিন আজাদ, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), মো. আব্দুল আলীম, মো. আকতার হোসেন, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউর রহিম, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী এবং সৈয়দ আখতার সিরাজী।

যুগ্ম সম্পাদক পদে (১ টি) মো. জাফর ইকবাল ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, দপ্তর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা), সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন এবং কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech