শিরোনাম :
দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ: এর সাথে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ‘আইনগত ব্যবস্থা’: তথ্য উপদেষ্টা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যথাযোগ্য মর্যাদায় বুধবার পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন আগামীকাল বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান : ১ দিনে কাঁচামরিচের দাম কমলো ১০০ টাকা জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে : গোলাম পরওয়ার রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭

একসঙ্গে ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

  • ০৯:২৪ পিএম, শুক্রবার, ২০ জুন, ২০২৫
ছবি: প্রতিকী, সংগৃহিত

।।বিকে আর্ন্তজাতিক ডেস্ক।।
গত আটদিন ধরে চলা ইরান-ইসরাইল হামলা-পাল্টা হামলার মাঝেই আবারও ইসরায়েলজুড়ে একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

শুক্রবার ২০ জুন ইরানের সামরিক বাহিনীর এই হামলায় তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ বিভিন্ন প্রান্তে লোকজন আহত হয়েছেন বলে ইসরাইলের গণমাধ্যম খবর দিয়েছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের স্থানীয় টেলিভিশন চ্যানেল-১২ বলেছে, ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।

যদিও ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, নতুন দফার হামলায় ইরান ২৫টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছেন।

জরুরি সেবা সংস্থার কর্মীরা ইসরাইলের মধ্য ও দক্ষিণাঞ্চলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে লোকজনের আহত হওয়ার খবর পেয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে।

টাইমস অব ইসরাইল বলেছে, হাইফা ছাড়াও দক্ষিণাঞ্চলের বীরসেবাতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পাশাপাশি জেরুজালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech