শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট আকাশ আজ পরিষ্কার থাকতে পারে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে মিসাইল-ড্রোন নিক্ষেপ ইরানে

  • ০৮:৩১ পিএম, শুক্রবার, ৫ জুন, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
ইরান ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে সতর্কতামূলক ড্রোন ও মিসাইল নিক্ষেপ করেছে।

শুক্রবার ৫ জুন ইরানের নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানো ও জাহাজ জব্দ করছে মার্কিন নৌবাহিনী।

এরআগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে বলেছিল তারা নিষেধাজ্ঞাপ্রাপ্ত ও রাষ্ট্রবিহীন জাহাজ এম/টি ডাভিনাকে গতকাল রাতে ভারত মহাসাগর থেকে জব্দ করেছে।

ইরানের আশপাশে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার মধ্যে এই ট্যাংকার জাহাজ জব্দের ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অবশ্য ইরানের এ দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে ইরান তাদের জাহাজ লক্ষ্য করে কোনো ধরনের মিসাইল বা ড্রোন ছুড়েনি। যদি ছুড়ত এটি যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হতো।

টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়। এর এক সপ্তাহ না পেরুতেই ইরানি বন্দরে নৌ-অবরোধ আরোপ করে মার্কিনিরা। এরমাধ্যমে ইরানি বন্দরে জাহাজ আসা ও যাওয়া উভয়ই বন্ধ করে দেয় তারা।

সূত্র: রয়টার্স

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech