শিরোনাম :
বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা একদিনে ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ জন অপ্রয়োজনীয় সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী : বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যত্ন নিতে হবে ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি- চলতি মাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড সাতকানিয়া ও বাঁশখালীতে এখনও পানিবন্দি ৬ লাখের বেশি মানুষ চট্টগ্রামের বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ দিলো কেন্দ্রীয় ছাত্রদল মধ্যপ্রাচ্যে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামো ধ্বংস

কাশ্মীরে মেঘ বিস্ফোরণ’ থেকে ভারি বৃষ্টি : হঠাৎ বন্যায়-নিহত বেড়ে ৪৬, নিখোঁজ দুই শতাধিক

  • ১১:৫৪ এএম, শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
জম্মু ও কাশ্মীরে আকস্মিক ‘মেঘ বিস্ফোরণ’ থেকে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হয়েছে এবং এখনো দুই শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।  

শুক্রবার ১৫ আগস্ট এক প্রতিবেদনে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। মেঘ ভাঙা বৃষ্টির কারণে আকস্মিক এই বন্যা দেখা যায়, যেখানে বহু মানুষ এখনো আটকা পড়ে আছেন।

স্থানীয় কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন,কিশতোয়ার জেলার চাসোটি শহরে এই ঘটনাটি ঘটেছে, যা একটি জনপ্রিয় তীর্থযাত্রার বিরতিস্থল। এর আগে হিমালয় রাজ্য উত্তরাখণ্ডে একটি প্রবল বন্যা এবং কাদা ধসের ঘটনা ঘটে। সেই ঘটনার কিছুদিন পরেই এটি ঘটল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, বন্যায় গ্রামে স্থাপিত একটি কমিউনিটির রান্নাঘর এবং একটি নিরাপত্তা চৌকি ভেসে গেছে। এছাড়া মাচাইল মাতা মন্দিরে যাওয়ার পথে এখানে রয়েছে একটি পিট স্টপ, যা এই বন্যায় ভেসে গেছে।  ঘটনাটি সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক কর্মকর্তা বলেন, বিপুল সংখ্যক তীর্থযাত্রী দুপুরের খাবারের জন্য জড়ো হয়েছিলেন এবং তাদের অনেকেই ভেসে গেছেন।

মাচাইল যাত্রা হচ্ছে হিমালয়ের উঁচু মাচাইল মাতার মন্দির, যা দেবী দুর্গার অন্যতম রূপ এবং একটি জনপ্রিয় তীর্থস্থান। চাসোটি থেকে তীর্থযাত্রীরা মন্দিরে যান, যেখানে যানবাহনের জন্য রাস্তা শেষ হয়েছে।

ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, গত ২৫ জুলাই থেকে শুরু হয়েছে জম্মু-কাশ্মীরের জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান ‘মাছেল মাত্রা যাত্রা’। প্রায় ৩০ কিলোমিটার পথ পায়ে হেঁটে ‘মাছেল মাতা’ মন্দিরে (দুর্গা মন্দির) পৌঁছানো যায়। ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই যাত্রা চলার কথা ছিল এবং এতে হাজার হাজার পুণ্যার্থী অংশ নেন। কিন্তু যাত্রাপথেই শুরু হয় ভয়াবহ বিপর্যয়।

পিটিআইয়ের প্রতিবেদন বলছে, দুর্যোগের কারণে ‘মাছেল মাতা যাত্রা’ স্থগিত করা হয়েছে। যাত্রাপথে থাকা অনেকের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং অনেকে আটকা পড়েছেন। তবে কর্তৃপক্ষ ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে।

প্রতিবেদনে বলা হয়, এখনো দুই শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত ১৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভারতের ফেডারেল অঞ্চল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে একটি পোস্টে বলেছেন, ‘খবরটা দুঃখজনক হলেও সত্যি, মেঘের ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে যাচাই করা তথ্য খুব ধীরে আসছে। মেঘ বিস্ফোরণ বলতে বোঝায়—কোনো এলাকায় হঠাৎ ভারী মেঘ জমে স্বল্প সময়ে অস্বাভাবিক পরিমাণ বৃষ্টিপাত হওয়া, যা আকস্মিক বন্যার সৃষ্টি করে।

জম্মু ও কাশ্মীরে আকস্মিক বন্যায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি উদ্ধার তৎপরতা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

এই ঘটনায় নিহতদের মধ্যে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) দুজন সদস্যও রয়েছেন। আহত হয়েছেন ১০০ জন এবং নিখোঁজ রয়েছেন অনেকে। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech