শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪ সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প ও মেলানিয়া জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪

  • ১২:১৩ পিএম, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ।

বুধবার ২৩ সেপ্টেম্বর রাতে জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান চালিয়ে গ্যাংয়ে সম্পৃক্ততার সন্দেহে ৬২৪ জনকে আটক করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধে কিশোর ও তরুণদের সম্পৃক্ততা মারাত্মকভাবে বেড়ে গেছে, যা সমাজে গভীর নেতিবাচক প্রভাব ফেলছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার সব থানায় একযোগে এই অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণে নগরীসহ বিভিন্ন থানার যেসব এলাকায় বখাটেদের উৎপাত বেশি, মূলত সেখানেই অভিযানগুলো পরিচালিত হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ, তথ্য যাচাই-বাছাই ও পূর্বের অপরাধের রেকর্ড খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। কিশোররা যেন অপরাধে জড়াতে না পারে, সে জন্য এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম নির্মমভাবে খুনের শিকার হয়। এ ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে নতুন করে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে পুলিশ নড়েচড়ে বসে এবং এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

এদিকে, বিপুলসংখ্যক আটকের জেরে বুধবার রাতে কুমিল্লার দাউদকান্দি থানায় এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। থানা হাজতের কক্ষের দরজা ভেঙে ১৭ জন আটক ব্যক্তি পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, একই কক্ষে ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ হয়ে যাওয়ায় এবং বাইরে সাধারণ মানুষ আটকের কারণ জানতে ভিড় করে হট্টগোল সৃষ্টি করায় এই বিশৃঙ্খলার ঘটনা ঘটে। তবে যারা পালিয়েছিল, স্থানীয় লোকজন পরে তাদের ধরে আবারও পুলিশের কাছে সোপর্দ করেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech