Breaking News:


শিরোনাম :
সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের প্রস্তাব ফাঁস চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে সিলেট টেষ্ট: তৃতীয় দিনে ২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি জনগণের বহুপ্রতীক্ষিত গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা ভিসি নিয়োগ নিয়ে ডুয়েটে রণক্ষেত্র, পাল্টাপাল্টি অভিযোগ দেশে চাহিদার চেয়ে ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত আছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লায় গভীর রাতে প্রশাসনের অভিযান, অতপর…

  • ০৯:৪৩ এএম, শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লা সদর দক্ষিণে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে ফসলি জমিতে মাটি কাটার দায়ে ৩টি এক্সক্যাভেটর (ভেকু) জব্দ করেছেন উপজেলা প্রশাসন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকা থেকে এই ৩টি এক্সক্যাভেটর (ভেকু) জব্দ করা হয়। 

মোবাইল কোর্টের বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়।  জব্দকৃত ৩টি এক্সক্যাভেটর (ভেকু) আনার সুযোগ না থাকায় ২টি অকেজো ও অপর ১টি জব্দ করে উপজেলা পরিষদের মাঠে রাখা হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার জানান, জনস্বার্থে কৃষিজমির মাটিকাটা প্রতিরোধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত যানবাহনটির ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech