Breaking News:


শিরোনাম :
একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী দ্রুত মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকা ছাড়ার আহ্বান ইরানের দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে কালোবাজারিরা: জ্বালানিমন্ত্রী খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার স্ট্র্যাটেজি সাজিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জরুরি জ্বালানি চাহিদা পূরণে ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন

কুমিল্লায় প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, একই পরিবারের ৪ জন নিহত

  • ০৯:২২ পিএম, শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরি কাত হয়ে পড়লে দুটি প্রাইভেটকার ও সিএনজিচালিত একটি অটোরিকশা চাপা পড়ে। এতে একটি প্রাইভেটকারের একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী। নিহত চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

শুক্রবার ২২ আগস্ট দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। তবে অটোরিকশার যাত্রী আহত তিনজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান,কুমিল্লার পদুয়া বাজারের বিশ্বরোডের নূরজাহান হোটেল এলাকার ইউটার্নে একটি লরি ইউটার্ন নেওয়ার সময় উল্টে একটি প্রাইভেটকার ও একটি অটোরিকশাকে চাপা দিরে এ দূর্ঘটনা ঘটে। এ ছাড়া এসময় অন্য একটি প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ও চৌয়ারাবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech