শিরোনাম :
পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল ইরানে বড় হামলার সম্ভাবনায় ইসরায়েলে সতর্কতা বৃদ্ধি: দেশ ছাড়তে প্রস্তুতি নিন- মার্কিনীদের জরুরি নির্দেশনা গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে ৩ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা

নুরের খোঁজ নিতে ফোন করলেন রাষ্ট্রপতি : উন্নত চিকিৎসা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

  • ১২:২৬ পিএম, রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রবিবার ৩১ আগস্ট সকালে গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু হানিফ জানান, আজ সকাল ১০টায় ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন।

রাষ্ট্রপতি নুরের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তাঁর ওপর হওয়া হামলার ঘটনায় গভীর দুঃখ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথাও বলেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে নুরুল হক নুর ও দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

এরপর দেশের প্রধান সকল রাজনৈতিক দলের প্রধান গণ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেন। প্রধান উপদেষ্টাও ফোন দিয়ে খোঁজ নেন এবং সুস্থতার জন্য দোয়া ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech