Breaking News:


শিরোনাম :
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর মমতা ও শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে হাম ও উপসর্গে এক দিনে সর্বাধিক ১৭ শিশুর মৃত্যু ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ১৭৮ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ১১৩ আসনে নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নিহত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ মাহমুদ

  • ০৭:৫৮ পিএম, রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় জাতীয় পার্টির (জাপা) ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে- বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার ৩১ আগস্ট নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যেহেতু রিফাইন্ড আওয়ামী-লীগের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তাই জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। জাতীয় পার্টি হচ্ছে সুনির্দিষ্ট ফ্যাসিবাদী। আমরা দেখেছি, কিভাবে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি।

উপদেষ্টা বলেন, জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী। আমরা দেখেছি, বিগত সময়ে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে তারা বারবার বৈধতা দিয়েছে। কীভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে তারা একটি কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে।

আসিফ মাহমুদ বলেন, এই চিহ্নিত ফ্যাসিবাদীদের কোনোভাবে, কোনো ধরনের সমর্থন কেউ যদি দেওয়ার চেষ্টা করে অথবা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সমর্থন করা হয়, তাহলে জনগণের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো তা রুখে দেবে বলে আমি প্রত্যাশা করি।

তিনি বলেন, এখানে ইনক্লুসিভ নির্বাচনের নামে অনেকেই চাইবে না যে, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া, আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট ছাড়া কোনো ধরনের রাজনৈতিক অথবা গণতান্ত্রিক সেটেলমেন্ট হয়ে যাক।

একইসঙ্গে জনগণও রুখে দাঁড়াবে বলে মনে করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া নুরুল হক নূরের ওপর যেভাবে হামলা হয়েছে তা আওয়ামী লীগের সময়েও ঘটেনি বলে মন্তব্য করেন তিনি। ফলে এর দায় অন্তর্বর্তীকালীন সরকারের বলে জানান উপদেষ্টা।

জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, সরকার এ বিষয়ে কোনো অফিসিয়াল সিদ্ধান্তে এখনো আসেনি। সরকার অংশীজনদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক ডেকেছে। আজও প্রধান উপদেষ্টা কয়েকটি রাজনৈতিক দল এবং জুলাইয়ের কয়েকটি সংগঠনের সঙ্গে বসবেন। রাজনৈতিক দলগুলো এবং জনগণের পক্ষ থেকে যে বক্তব্য আসবে, সে অনুযায়ী সরকার বিবেচনা করবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech