শিরোনাম :
শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক. ভোগান্তিতে জনগণ দাবি না মানলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি অটোরিকশাচালকদের মক্কা চুক্তির আওতায় সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক তৃতীয় দফায় ১১ দলের লংমার্চ: ৩১ অক্টোবর ঢাকা থেকে শুরু – খুলনা হয়ে কুষ্টিয়ায় শেষ হবে খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক আজ বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে ঢাকা বিভিন্ন বিভাগে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল

কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুন

  • ১১:২৩ এএম, সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় এক ফায়ার ফাইটার আহত হয়েছেন।

রবিবার ৪ অক্টোবর রাত সোয়া ৯টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে সদর দক্ষিণ ফায়ার স্টেশন এবং পরে কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন নেভানোর পরও ফিলিং স্টেশনের পাইপলাইন থেকে বিকট শব্দে গ্যাস বের হতে দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এদিকে আগুন নেভাতে গিয়ে ফুয়াদ হোসেন (২৪) নামের এক ফায়ার ফাইটার (অগ্নিনির্বাপক কর্মী) আহত হয়েছেন। তাকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন বলেন, আহত এক ফায়ার ফাইটারকে হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সুজন চন্দ্র রায় বলেন, ধারণা করা হচ্ছে গ্যাস লাইন লিকেজ কিংবা অন্য কোনো কারিগরি ক্রটি থেকে আগুনের সূত্রপাত। এতে ফিলিং স্টেশনের কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। বিষয়টি খতিয়ে করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech