শিরোনাম :
চীনের পেংশুই জেলায় ভয়াবহ ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি সাঈদ সাধারণ সম্পাদক জসিম কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে আসামির পলায়ন- মহিলা কারারক্ষীসহ বরখাস্ত ৭ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সংবাদ সম্মেলন ফের ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল ইরানে বেসামরিক অবকাঠামোতে মার্কিন হামলা : জবাবে আইআরজিসির পাল্টা হামলার দাবী মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৮ জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি সাঈদ সাধারণ সম্পাদক জসিম

  • ১২:১৮ পিএম, শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নির্বাহী কমিটির সভাপতি পদে সাঈদ আহমেদ খান (দৈনিক ইনকিলাব) এবং সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম (জাগো নিউজ) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ১৭ জুলাই দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে সংগঠনের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৩২ জন সংবাদকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সাঈদ আহমেদ খান ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আ. ন. ম কুদরাত-ই-খোদা পেয়েছেন ৪১ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সালাহ উদ্দিন জসিম। এই পদে অন্য দুই প্রতিদ্বন্দ্বী সায়ীদ আবদুল মালিক ৩৬ ভোট এবং মো. শরীফুল ইসলাম ৩৪ ভোট পেয়েছেন।

সহ-সভাপতির দুটি পদে যথাক্রমে সালাম ফারুক (আরটিভি) ৮০ ভোট এবং মোসাম্মাৎ নাসরীন সুলতানা (প্রিয়পাতা) ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী নাজমুল হক শ্যামল পেয়েছেন ৫২ ভোট।

যুগ্ম-সম্পাদকের দুটি পদে মনির আহমাদ জারিফ (দৈনিক জনকন্ঠ) ৮১ ভোট এবং ফারজানা আফরিন (বাংলাদেশের আলো) ৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। অর্থ সম্পাদক পদে ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক মানব কথা), তার প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম মাসুম পেয়েছেন ২৯ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহ নেওয়াজ বাবলু (চ্যানেল ২৪) ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহির আলম সিকদার পেয়েছেন ৪০ ভোট।

দপ্তর সম্পাদক পদে ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আশিকুর রহমান (স্টার নিউজ)। তার প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম খান মামুন পেয়েছেন ১৯ ভোট।

প্রচার-প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব (ঢাকা পোস্ট) এবং ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সমাজ কল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু (নাগরিক টিভি) ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নুর মোহাম্মদ মিঠু পেয়েছেন ৫৩ ভোট।

তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে এ এফ এম রাসেল পাটোয়ারী (দৈনিক একুশে সংবাদ) ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবদুল হাকিম আবির পেয়েছেন ৫৫ ভোট।

শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক পদে কাজী দ্বীন মোহাম্মদ বেলাল (দৈনিক যায়যায়দিন) ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এ কে সালমান পেয়েছেন ৩৬ ভোট।

আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়াছিন রানা (এটিএন বাংলা) এবং ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব সিকদার (দৈনিক আমার দেশ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্যের ৫টি পদে নির্বাচিত হয়েছেন দিদারুল আলম দিদার (বাসস), যিনি ১১৭ ভোট পেয়ে প্রথম হন; মোহাম্মদ আবদুল অদুদ (নিউ নেশন), ৭৪ ভোট পেয়ে দ্বিতীয়; কমল চৌধুরী (বেস্ট নিউজ) ও মো. আবু তাহের (দৈনিক প্রভাত), উভয়ে ৭৩ ভোট পেয়ে যৌথভাবে তৃতীয়; এবং শারমিন সুলতানা রিনা (শিল্পকণ্ঠ), যিনি ৫৭ ভোট পেয়ে পঞ্চম হন। অপর প্রার্থী তাহমিনা আক্তার পান ৫২ ভোট।

সংগঠনটির এবারের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল ৩ সদস্যের একটি নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরীফুল ইসলাম। অন্য দুই কমিশনার হলেন তোফায়েল হোসেন ও এম. এস. দোহা। নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন রাসেল সরকার।

এর আগে সকালে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন।

সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গাজিউল হাসান খান, বায়োফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্ল্যা, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান খোকন, প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সহকারি অধ্যাপক ড. ইমরান আনসারীসহ আরও অনেকে।

উল্লেখ্য, দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে সোনালী ব্যাংক পিএলসি, আরএফএল, বায়োফার্মা ও খন্দকার টি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech