শিরোনাম :
আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া শুষ্ক থাকবে শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে

খালেদা জিয়ার জানাজা ঘিরে মেট্রোরেলের বিশেষ সার্ভিস

  • ১১:৩৬ এএম, বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে মেট্রোরেলের বিশেষ সার্ভিস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার ৩১ ডিসেম্বর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রো রেল সার্ভিস পরিচালনা করবে।

মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিকেলে ডিএমটিসিএল-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বুধবার ৩১ ডিসেম্বর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রো রেল সার্ভিস পরিচালনা করবে।

এর আগে, মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের দলীয় শোক ঘোষনা করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech