শিরোনাম :
জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি জামিন নামঞ্জুর- কারাগারেই থাকছেন এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩ শতাংশ আজ থেকে একাদশে ভর্তি আবেদন শুরু, আবেদন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার নিষেধাজ্ঞা শেষে তিন মাস পর আবার খুলেছে সুন্দরবন আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, জবাবে ইরাক, কুয়েত-জর্ডান ও বাহরাইনে পাল্টা হামলা ইরানের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে প্রণোদনা প্যাকেজ : সরকার প্রতি ইউনিট কিনবে ১০.৫০ টাকা হারে ৬ জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে হরমুজ সংকটে সেপ্টেম্বরের পরও কাতারের এলএনজি পাবে না বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ এবং যুবরাজ ও কাতারের আমিরের শোক প্রকাশ

  • ১০:২৪ এএম, শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত, ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সৌদি আরবের বাদশাহ সালমান গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শোকবার্তা পাঠান।

শোক বার্তায় বেগম খালেদা জিয়াকে চিরশান্তি দান, তাঁর পাপ ক্ষমা করা এবং তাঁকে জান্নাতে প্রবেশ করানোর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।

সৌদি বাদশাহ শোক বার্তায় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানও একই ধরণের শোক বার্তা পাঠিয়েছেন।

একইদিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানান।

আমির তাঁর শোকবার্তায় প্রয়াত নেত্রীর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানান।

প্রসংগত, বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর, ২০২৫ তারিখে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে ৩১ ডিসেম্বর রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হয়। সূত্র-প্রথাম আলো/বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech