শিরোনাম :
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনা ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত বিক্ষোভে উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০, হাজারের বেশি পুলিশ আহত করের আওতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু -ডেঙ্গুতে ৬ জনের কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন: নিহত ২, প্রধানমন্ত্রীর শোক

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু

  • ০৯:৪০ পিএম, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সারাদেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে ৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

অধিদপ্তরের মঙ্গলবারের ১ সেপ্টেম্বর বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগে ২ জন করে মারা গেছে।

তাদের হিসাবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট প্রাণ গেছে ৮৮০ জনের। এছাড়া নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৯৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ মারা গেছে ১৫১ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৬, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৪ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৭৪ জন।

তাদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩৪৭ জন, রাজশাহীতে ২৮, সিলেটে ১৫৪, চট্টগ্রামে ২৯১, বরিশালে ১০৩, ময়মনসিংহে ৫৬, খুলনায় ৭৮, রংপুরে ১৭ জন।

এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৯ হাজার ৫১৯। তাদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন হাসপাতাল ছেড়েছেন। আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৮৪ জন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech