।।বিকে ডেস্ক।।
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতি হাসপাতালে যান। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মো. ইউনুস আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি জ্বালানিমন্ত্রীর শয্যার পাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। মন্ত্রীর ছেলে আবেদ হাসান মাহমুদের সঙ্গেও কথা বলেন রাষ্ট্রপতি।
এ সময় জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হক এবং রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মো. ইউনুস আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঠান্ডা, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে জ্বালানিমন্ত্রীর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ছেলে আবেদ।