শিরোনাম :
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মুন্সীগঞ্জে জাল টাকা ছাপানোর সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’ স্লোগান দিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনা ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত বিক্ষোভে উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০, হাজারের বেশি পুলিশ আহত করের আওতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মুন্সীগঞ্জে জাল টাকা ছাপানোর সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

  • ০৩:৫৯ পিএম, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
জাল টাকা ছাপানোর সময় সরঞ্জামসহ শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় ২০০ টাকার নোটের আদলে তৈরি মোট ২ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়।

সোমবার ১৯ অক্টোবর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রবিবার ১৮ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের একটি একতলা ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার শ্রাবন হোসেন ওই এলাকার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ শ্রীনগর থানার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালান। মজিবুর রহমানের পশ্চিমমুখী একতলা ভবনের উত্তর পাশের কক্ষে অভিযান চালিয়ে জাল টাকা ছাপানোর সময় শ্রাবন হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আসামির বিরুদ্ধে শ্রীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech