শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করলো বিএনপি

  • ১০:২৮ এএম, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী ঘোষণা করেছে দলটি।

মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, তিনি চলে গেছেন। তার মৃত্যুতে সাত দিনব্যাপী বিএনপি শোক পালন করবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েসহ দেশের সকল দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই সাত দিনব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য সাত দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় এবং জেলা কার্যালয়ে শোকবই খোলা হবে। যারা বন্ধুবান্ধব, স্বজন, বিভিন্ন শহরে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী আছেন তারা শোকবইতে মন্তব্য ও স্বাক্ষর করবেন। দেশনেত্রীর নামাজে জানাজা ও দাফন (সময়) পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন। আজ সকালে তিনি সকলকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech