Breaking News:


শিরোনাম :
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘ছাড়’ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর : জ্বালানি বিভাগ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল আজ দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী : আগামী বছর থেকে খরচ কমানোর চেষ্টা করবে সরকার চারটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারল বাংলাদেশ

গাজার জন্য ত্রাণ বহনকারী জাহাজ ’ম্যাডলিন’কে আটকে দিলো ইসরায়েল

  • ১২:২৬ পিএম, সোমবার, ৯ জুন, ২০২৫

।।বিকে আন্তর্ঝাতিক ডেস্ক।।
গাজার ক্ষুধার্ত জনগণের জন্য ত্রাণবহনকারী জাহাজ ‘ম্যাডলিন’কে আটকে দিলো দখলদার ইসরায়েল।

আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ গাজায় দুর্ভিক্ষপীড়িত মানুষের জন্য ত্রান নিয়ে আসছিলো।

সোমবার ৯ জুন আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইতালির সিসিলি থেকে যাত্রা শুরু করা জাহাজটি আন্তর্জাতিক জলসীমা থেকেই ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপে আটক হয়েছে। বর্তমানে এটি ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘ম্যাডলিন’ জাহাজকে আটক করে নিরাপদে উপকূলে আনা হচ্ছে।

এক পোস্টে তারা একে ‘সেলফি ইয়ট’ এবং অংশগ্রহণকারী কর্মীদের ‘সেলিব্রিটি’ হিসেবে উল্লেখ করে অভিযুক্ত করে বলেন, এই কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে গণমাধ্যমে প্রচারের আলো নিজেদের দিকে নেওয়া।

‘ম্যাডলিন’ জাহাজে মোট ১২ জন মানবাধিকারকর্মী আছেন। তাঁরা হলেন সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ অন্যদের বিরুদ্ধে ক্ষোভ জানানো হয়েছে। এতে অভিযোগ করা হয়, এ মানবাধিকারকর্মীরা গণমাধ্যমকে উসকে দেওয়ার চেষ্টা করছিলেন। শুধু প্রচার পাওয়ার উদ্দেশে তাঁরা এই কাজ করেছেন।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনও (এফএফসি) জাহাজটি ইসরায়েলের দখলে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে। তারা বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছে, জাহাজের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া টেলিগ্রামে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে ত্রাণ দিতে যাওয়া মানবাধিকারকর্মীদের হাত ওপরের দিকে তুলে বসে থাকতে দেখা গেছে।

গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এমন অবস্থায় অনাহারে ভুগে বেশ কয়েকটি শিশু মারা যায়। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘ম্যাডলিন’ নামের এ জাহাজ ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে।

বিভিন্ন ত্রাণ সংস্থার হিসাব অনুসারে, গাজার ২৩ লাখের বেশি বাসিন্দার মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষ তীব্রমাত্রায় খাদ্যসংকটে ভুগছেন।

ফ্লোটিলা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটিতে গাজার জন্য জরুরি সহায়তা ছিল। এসবের মধ্যে ছিল চিকিৎসাসামগ্রী, চাল, ময়দা, শিশুদের দুধ, ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ এবং শিশুদের কৃত্রিম অঙ্গ। গাজার ২৩ লাখ মানুষের মধ্যে ৯০ শতাংশেরও বেশি এখন তীব্র খাদ্যসংকটে দিন কাটাচ্ছে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা।

‘ম্যাডলিন’ নামটি গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যজীবী মাদেলিন কলাবের নাম অনুসারে রাখা হয়েছে। জাহাজটি যেন ইসরায়েলের জলসীমায় প্রবেশ না করে, সে বিষয়ে আগেই হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech