Breaking News:


শিরোনাম :
উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে খামেনির হুঁশিয়ারি সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘ছাড়’ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর : জ্বালানি বিভাগ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল আজ দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

গাজা সিটি দখলে হামলা শুরু ইসরাইলের, নিহত ৮১

  • ১০:৫৩ এএম, বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
ছবি: আল জাজিরা

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
গাজা সিটি দখলে নিতে হামলা শুরু করেছে ইসরাইল। দখলের প্রথম ধাপের অংশ হিসেবে এরই মধ্যে গাজার জেইতুন ও জাবালিয়ায় অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। হামলায় একদিনে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে অন্তত ১৫ জন ত্রাণের জন্য অপেক্ষায় ছিলেন।

বৃহস্পতিবার ২১ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বুধবার ভোর থেকে ইসরাইলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইদিনে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩০ জন। এরই মধ্যে গাজা সিটি দখলে হামলা শুরু করেছে ইসরাইলি সেনবাহিনী।

আল জাজিরা বলছে, ইসরাইলি হামলার মধ্যে দক্ষিণ গাজার এক তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর হামলায় নিহত হন তিনজন। দক্ষিণ গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি জাতীয় বাস্কেটবল দলের সাবেক তারকা খেলোয়াড় মোহাম্মদ শালান। ইসরাইলি

একইসঙ্গে ইসরাইলি সেনারা জানিয়েছে, তারা গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা সিটি দখলের লক্ষ্যে অভিযানের প্রথম ধাপ শুরু করেছে। সেখানে এখনো প্রায় ১০ লাখ মানুষ ভয়াবহ পরিস্থিতিতে আটকে আছেন।

এর আগে গত বুধবার ২০ আগস্ট এই পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। এ বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ করার জন্য সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে।

গাজা সিটি দখল নিশ্চিত করতে ইসরাইলি সেনাবাহিনী ৬০ হাজার রিজার্ভ সেনা তলব করেছে। এর বাইরে ২০ হাজার সেনার দায়িত্বের সময়সীমাও বাড়ানো হয়েছে। পাঁচটি ডিভিশন এই অভিযানে অংশ নেবে। শীর্ষ নেতাদের নির্দেশের পরই অবরুদ্ধ গাজায় ব্যাপক হামলা শুরু করে দখলদার বাহিনী।

আল জাজিরা জানিয়েছে, জেইতুন ও সাবরায় বিরামহীন গোলাবর্ষণে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

যাদের মধ্যে শাতি শরণার্থী শিবিরে ত্রাণ নিতে যাওয়া বেশ কয়েকজন ছিলেন। এদিন ইসরাইলি বোমা হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হামলা চালানো হয়, যেখানে তিনজন নিহত হন।

এদিকে সেনা তলবের ঘোষণায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। নতুন এই অভিযান দুই জাতিকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে বলে সতর্ক করেছে ফ্রান্স ও জাতিসংঘ।

ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, এই অভিযান দুই জাতিকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে। জাতিসংঘ ও রেডক্রস সতর্ক করেছে, গাজার দক্ষিণাঞ্চল এরইমধ্যে অতিরিক্ত ভিড়ে বিপর্যস্ত, সেখানে আরও বাস্তুচ্যুতি হলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় আগ্রাসন শুরু করে দখলদার ইসরাইল। উপত্যকাটির হাজার হাজার নিরীহ বাসিন্দাকে হত্যা করা হচ্ছে। সব কটি সংযোগ করিডোর বন্ধ করে দিয়ে খাদ্য, জ্বালানি এমনকি চিকিৎসা ব্যবস্থাও ভঙ্গুর করে দিয়েছে নেতানিয়াহু বাহিনী।

ইসরাইলি বর্বরতার মাত্রা যতো বাড়ছে, ততো বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইহুদিরা। বিভিন্ন দেশে হচ্ছে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ। এমনকি নিজ দেশেও তোপের মুখে পড়ছেন ইহুদি নেতারা।

সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলেছে পশ্চিমাদের সঙ্গেও। শুধু যুক্তরাষ্ট্র ব্যতীত অন্যান্য দেশগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে ইসরাইলের থেকে। আগামী সেপ্টেম্বরে নতুন করে পাঁচটি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার কথা জানানোর পর বেড়েছে উত্তেজনা।

এদেক ইসরাইলি নিষেধাজ্ঞায় গাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া এবং লাগাতার সামরিক হামলার কারণে ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এসেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, ইসরাইলি অবরোধ চলায় গাজায় অপুষ্টি মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। সংস্থাটি বলেছে, ‘এটি কেবল ক্ষুধা নয়, এটি হচ্ছে অনাহার।’

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজা সিটির প্রায় প্রতি তিন শিশুর মধ্যে একজন এখন অপুষ্টিতে ভুগছে।

ইসরাইলি মানবাধিকার সংগঠন গিশা বলেছে, ইসরাইলি সরকার একের পর এক মিথ্যা যুক্তি দাঁড় করিয়ে গাজায় অনাহারের জন্য দায় এড়ানোর চেষ্টা করছে। যদিও বাস্তবে শুরু থেকেই ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিয়ে এটিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

এদিকে ইউএনআরডব্লিউএ আবারও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছে, গাজায় তাদের কর্মীরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে কাজ করছেন। গাজায় কর্মরত চিকিৎসক ডা. হিন্দ বলেন, ‘আমরা বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে কাজ করছি।’

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech