শিরোনাম :
ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ বাব আল-মান্দেব প্রণালির কাছে যুদ্ধজাহাজ মোতায়েন করছে ইতালি জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ গাজীপুরে ডাম্প ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২ বৃষ্টির পরই আসছে লঘুচাপ, জানালো আবহাওয়া অধিদপ্তর গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুরে ডাম্প ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২

  • ০৯:৪২ পিএম, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
গাজীপুরের কাপাসিয়ায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন নেত্রকোনার কেন্দুয়া এলাকার বাসিন্দা শামীম মিয়া (৪৫)। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, কাপাসিয়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে বীরউজলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি সড়কের পাশে পড়ে যায়।

তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

ওসি জানান, হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech