শিরোনাম :
আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৮ জনের বোয়িংয়ের সাথে আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করলো বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪ সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প ও মেলানিয়া জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু

গোপালগঞ্জে জামায়াতের আমিরের পথসভা

  • ১১:৫১ এএম, বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বাংলাদেশ জামায়তের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে আমাদের সঙ্গে যা ঘটেছে তা দলের পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ২৭ জানুয়ারি রাত সাড়ে ৯টায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাস স্ট্যান্ডে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আমরা প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াবো না এবং আমরা আমাদের কথার প্রতি অনড় রয়েছি।

এসময় তিনি গোপালগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল হামিদকে পরিচয় করিয়ে দেন এবং তার হাতে নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন।

এর আগে, জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে বাস স্ট্যান্ড মোড় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, এপিবিএন সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। সূত্র-বিডি প্রতিদিন

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech