শিরোনাম :
ইউরোপে ২০২৬ সালে অবৈধ অভিবাসন কমেছে ৪০ শতাংশ প্রথম ট্রিলিয়নার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে ইলন মাস্ক রাজধানীতে ৪৩ মিলিমিটার বৃষ্টি শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী মঞ্চ কাঁপালেন শাকিরা অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়ে উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার : অর্থমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য নয়: জাতীয় পার্টি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ৩ নাবিক নিহত, দিল্লিতে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

  • ০৫:৪৭ পিএম, শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
মাদারীপুরের শিবচরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস, পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার ২ জানুয়ারী সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তিনটি গাড়ি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে খুলনা থেকে ঢাকা যাচ্ছিল টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস। পথে মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

একই সময়ে পেছন থেকে আসা আরেকটি পিকআপের সঙ্গে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির সংঘর্ষ হয়। এতে বাসযাত্রীসহ অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে একটি বাস, একটি কাভার্ড ভ্যান ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সড়ক থেকে তিনটি গাড়ি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাড়িগুলো থানায় নিয়ে আসা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech