শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৬ নেতা গ্রেপ্তার মূল নেতৃত্ব পালালেও ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেক মানুষ দেশে আছে: গয়েশ্বর হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান ৫ ব্যাংকের ৩ হাজার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিল বিএসইসি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে, ৩ বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৬ নেতা গ্রেপ্তার

  • ১২:২৪ পিএম, বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. সোহেল প্রকাশ মনু (২২), আরিফুল ইসলাম (২৩), মো. দেলোয়ার হোসেন প্রকাশ সাঈদ (২৩), আশরাফুজ জামান প্রকাশ জনি (২১), মো. পারভেজ (৬০) ও মো. শাহাবউদ্দিন (৪৫)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার সময় তাদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech