শিরোনাম :
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯ অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ- ১০ জন নিহতের ঘটনায় তানভীরকে প্রধান আসামি করে মামলা ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, আসছে অনলাইন পোর্টাল লালনের মানবতাবাদী দর্শন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রেরণা জোগাবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া শুষ্ক থাকবে শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অস্ত্র ও গুলি জব্দ

  • ০৮:৪৫ পিএম, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানকালে দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ব্যাটালিয়ন সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তের রাঘববাটি এলাকায় অভিযানকালে এসব অস্ত্র ও গুলি জব্দ করে বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

৫৩ বিজিবি-এর অধিনায়ক আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন একব্যক্তি তার সঙ্গীরা ব্যাগ ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি জানান, সীমান্তে বিজিবি’র নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech