শিরোনাম :
আজ সন্ধ্যায় জামায়াতের মিছিল, শুক্রবার বাজেট প্রতিক্রিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম ওয়ান ডে সিরিজ জয় বাংলাদেশের ফিফা বিশ্বকাপ ২০২৬’র সময় সূচি : উদ্বোধনী ম্যাচ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা আজ রাত ১ টায় কৃষক কার্ডের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটে জুলাই শহীদ পরিবারের জন্য মাসিক ভাতার প্রস্তাব: শহীদ পরিবার পাবে ২০ হাজার টাকা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৪ জনসহ দগ্ধ ৫ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

  • ১১:২৬ এএম, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
ছেবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।

গত কয়েকদিন ধরে ওপরের দিকে উঠছে তাপমাত্রার পারদ। এতে চরম ভোগান্তিতে আছেন চুয়াডাঙ্গাবাসী। জনজীবনে চরম অস্বস্তি বিরাজ করছে। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না। প্রচ- গরমে মানুষ ঘেমে নেয়ে অস্থির হয়ে পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের উত্তাপও বাড়ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বুধবার ২২ এপ্রিল চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে এপ্রিলের শুরুতে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

দেশের উষ্ণতম জেলার তালিকায় উপরের দিকেই অবস্থান করে চুয়াডাঙ্গা জেলা। যেখানে তাপমাত্রার পারদ থাকে স্বাভাবিকের অনেক উপরে। অসহনীয় তাপ ও বাতাসের আদ্রতা গরমকে আরো দুর্বিসহ করে তোলে।

সূত্র জানায়, বর্তমানে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। মৃদু থেকে মাঝারি দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সব থেকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষদের। স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশু ও বয়স্করা।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গার তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। আজ বুধবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ। এতে করে ভ্যাপসা গরমে জনজীবন আরও অতিষ্ঠ হয়ে উঠেছে। এর আগে আজ দুপুর ১২টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৬০ শতাংশ। এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তীব্র রোদ আর গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে ভ্যান চালক, রিকশা চালক ও দিনমজুরদের কষ্টের সীমা নেই। দুপুরের দিকে রাস্তাঘাট অনেকটা জনশূন্য হয়ে পড়ে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে চান না। রোদের তীব্রতা থেকে বাঁচতে পথচারীদের ছাতা ও মাথায় কাপড় ব্যবহার করতে দেখা গেছে। গরমে কদর বেড়েছে ডাব, তরমুজ ও ঠা-া পানীয়ের। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আখের রস ও শরবতের দোকানে ভিড় করছেন তৃষ্ণার্ত মানুষ।

ফুটপাতের শরবত বিক্রেতা কামাল হোসেন বলেন, চুয়াডাঙ্গায় তীব্র গরম পড়েছে। এই গরমকে কেন্দ্র করেই শরবতের ব্যবসা খুলেছি। বিভিন্ন মৌসুম ভেদে নানান রকম ব্যবসা করে থাকি। কিন্তু এই তীব্র গরমে মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। তাই বেচাকেনা খুবই কম। তবে বিকালের দিকে বেচাকেনা একটু বাড়ে। গরমে রাস্তার পাশে দাঁড়িয়ে শরবত বিক্রি করতে আমাদেরই অনেক কষ্ট হয়।

অতিরিক্ত গরমে হিটস্ট্রোক ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগব্যাধি থেকে বাঁচতে চিকিৎসকরা সাধারণ মানুষকে প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের ব্যাপারে এসময় বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে। এর আগে ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech