শিরোনাম :
মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণে জাতিসংঘে আহ্বান জানালো বাংলাদেশের ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকে বাসের ধাক্কা: নিহত ৩, আহত অন্তত ১০ আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না: জামায়াত আমির মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলবে বাংলাদেশ: আইএমএফ বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন

চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৩টি দল

  • ০৬:৪১ পিএম, মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নতুন তিনটি রাজনৈতিক দল। এনসিপি ছাড়া বাকি দুই দল হলো— আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

মঙ্গলবার ৪ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সচিব আরও বলেন, আগামীকাল বুধবার ৫ নভেম্বর দলগুলোর ওপর দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। দাবি আপত্তি জানানোর শেষ তারিখ ১২ নভেম্বর। এ সময়ের মধ্যে দলগুলোর বিষয়ে কোনো দাবি ও আপত্তি না থাকলে এ দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে।

ইসি সচিব বলেন, দলীয় প্রতীকের বিষয়ে এনসিপি চেয়েছে ‘শাপলা কলি’, আরেকটি দল চেয়েছে ‘কাঁচি’, আরেকটি দল প্রতীক পরিবর্তনের আবেদন করেছে। এ কারণে প্রতীকের বিষয়ে আমি কিছু বলিনি। যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে, তখন জানানো হবে।

আখতার আহমেদ আরও বলেন, ১২ নভেম্বর দাবি-আপত্তি নিষ্পত্তির সময় শেষ হবে। এরপর রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত গেজেট ১৪-১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে আশা করা যায়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech