শিরোনাম :
গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী

জনগণের বহুপ্রতীক্ষিত গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে

  • ১২:০০ পিএম, সোমবার, ১৮ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাষ্ট্র সংস্কারে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়িত হলে অনেকাংশে দুর্নীতি বন্ধ হবে, বিচার ব্যবস্থা ফিরে পাবে আপন অস্তিত্ব- বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

রবিবার ১৭ মে বিকেলে ওয়ারীর একটি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা শাখার তৃণমূল দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল কাইয়ূম বলেছেন, মানুষের আশা ভরসার স্থল হলো আদালত বা বিচার ব্যবস্থা। আর আদালত যখন পক্ষপাতিত্ব করে তখন আর কিছু করার থাকে না। বিগত সময়ে আদালতকে নিজেদের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর মানুষ যেহেতু ফ্যাসিবাদকে বিতাড়ন করেছে, বর্তমান সরকার সে পথ থেকে বের হয়ে জনকল্যাণে কাজ করবে, এটাই জনগণের আশা। বিরোধীদের দমনে বিচারব্যবস্থাকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। মানুষের জন্যই আইন, আইনের জন্য মানুষ নয়।

ওয়ারী থানা সভাপতি হাফেজ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আব্দুল আউয়াল মজুমদার। সভায় থানা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech