শিরোনাম :
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা: পুলিশ রামিসার মতোই দ্রুত বিচার হবে অপ্রতিম হত্যার: স্বরাষ্ট্রমন্ত্রী ইনুর ১০ বছরের কারাদণ্ড: ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান অপ্রতিম হত্যাকাণ্ডে ৩ জন আটক সব দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণা হতে পারে: জামায়াত আমির কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ৩ শর্ত ইরানের, প্রস্তুত ‘চূড়ান্ত যুদ্ধের’ জন্যও জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস : যুক্ত হওয়ার অপেক্ষায় তিতাসের আরেক কূপের গ্যাস গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

‘জাতীয় ঐকমত্যের সন্ধানে’ শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত

  • ০৮:০৫ পিএম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

সাউদার্ন ইউনিভার্সিটিতে সংস্কার, নির্বাচন ও সমন্বয় ইস্যুতে ‘জাতীয় ঐকমত্যের সন্ধানে’ শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন আরেফিননগর সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসের হল রুমে এই আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) ও সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য প্রফেসর ড. এ কে এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিআরএসবিডি’র নির্বাহী পরিচালক প্রফেসর ড. মাহফুজ পারভেজ।

সংলাপ অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ মডারেটর হিসাবে সংস্কার, নির্বাচন, সমন্বয় এবং ঐক্যমত বিষয়ে বক্তব্য প্রদান করেন।

সংলাপ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন সাউদার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফুজ্জামান।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম নছরুল কদির এবং সাউদার্ন ইউনিভার্সিটি উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান ও বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী চৌধুরী, সাংবাদিক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শামসুল হক হায়দারী ও ৭১টিভি সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি সমন্বয়ক ইমন আলোচক হিসাবে উপস্থিত ছিলেন।

সংলাপ অনুষ্ঠানে ৫ আগষ্ট পরবর্তী পরিস্থিতিতে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

সংলাপে বক্তাগণ জনগণের চাহিদার সাথে সমন্বয় রেখে নির্বাচন ব্যবস্থাসহ রাষ্ট্রের সকল প্রশাসনিক কাঠামো সংস্কারের প্রতি গুরুত্বারোপ করেন।

বক্তাগণ সংস্কারের প্রতি গুরুত্বারোপ করে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। বিশেষ করে পুলিশ সংস্কার, বিচার বিভাগের সংস্কার, প্রশাসনের সংস্কার, রাজনৈতিক সংস্কার, আর্থ সামাজিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সংলাপ অনুষ্ঠানে সাউদার্ন ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধি ও জুলাই আন্দোলনের সমন্বয়কেরা তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে দেশ ও জাতির প্রতি তাদের ভাবনা তুলে ধরেন। একইসাথে জুলাই বিপ্লবকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার দাবি জানান।

প্রধান অতিথির তাৎপর্যপূর্ণ বক্তব্যে শুরুতেই তিনি ব্যক্তি সংস্কারের কথা তুলে ধরেন এবং আস্তে আস্তে বাকি সংস্কার কার্যক্রম সম্পর্কেও তার ভাবনা তুলে ধরেন।

সর্বোপরি সকল আলোচকবৃন্দই দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সকল শ্রেণী পেশার মানুষকে দেশের অত্যাবশ্যকীয় সংস্কার, নির্বাচনে ভোটদানের পূর্ণ অধিকার ও প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দেশের জাতীয় ঐক্যকে সুদৃঢ় করার আহ্বান জানান।

সংলাপ অনুষ্ঠানটিতে গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech