শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনা-মাদ্রিদে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ: আহত ২০ গ্রেপ্তার ৭৩ গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সাফ চ্যাম্পিয়নশিপ: হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের নৈশভোজে প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করা মামলার রায়: শিক্ষকের মৃত্যুদণ্ড নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের কপ৩১-এ ন্যায়সংগত জলবায়ু অর্থায়নের রূপরেখা তুলে ধরল বাংলাদেশ

জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা 

  • ১১:১১ এএম, বুধবার, ২৮ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
চারদিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার ২৮ মে রাত ২ টা ১০ মিনিটে  অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি  ফ্লাইট আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারী সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য জানান।

জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech