Breaking News:


শিরোনাম :
জাপানে বাংলাদেশ দূতাবাসে বিরোধীদলীয় নেতার মতবিনিময় ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ছাড়লো মার্কিন ডেস্ট্রয়ার ২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা লেবাননে ইসারয়েলি হামলায় নিহত দীপালির মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, বাড়তে পারে তাপমাত্রা মার্কিন বিমানকে নিজ আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি আরব ও কুয়েত বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

‘জামায়াত-এনসিপিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্য দলের সঙ্গে প্রতারণা করেছে’

  • ০৯:০০ পিএম, বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
ছবি: ভিডিও থেকে সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নির্বাচনের আগে গণভোটের কথা বলা মূলত জনগণকে ব্লাফ, আইওয়াশ করার জন্য কিনা বোঝা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার ২৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে নুর একথা বলেন তিনি।

এসময় জাতীয় নির্বাচনের আগে আরেকটা গণভোটের প্রেক্ষাপট আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

নুরুল হক নুর বলেন, জামায়াত, এনসিপিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যান্য দলের সঙ্গে প্রতারণা করেছে।

তিনি বলেন, গণঅধিকার পরিষদ নতুন বছরের নতুন মাসের প্রথম সপ্তাহে নির্বাচন চায়। জানুয়ারিতে নির্বাচন হতে পারে, কেনো ফেব্রুয়ারিতে যেতে হবে। এর আগেই সম্ভব। হীনস্বার্থের জন্য বিভাজনের পথ পরিহারের আহ্বানও জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech