Breaking News:


শিরোনাম :
নেতানিয়াহু মৃত্যুর খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা জ্বালানিতে সংকট নেই, তাই দামও বাড়াবে না: প্রতিমন্ত্রী সরকারি ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান, আটক-১৫ খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্টঃ জামাতের আমির ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদে সাধারণ নাগরিকদের নতুন নোট দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

জামায়াত সরকার গঠন করলে দেশ চাঁদাবাজ মুক্ত হবে: শফিকুর রহমান

  • ১০:১১ পিএম, শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশ চাঁদাবাজ মুক্ত হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার ২৩ জানুয়ারি বিকালে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ১০ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের আমির দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বড় উচ্চমূল্যে কেনা আজকের আমাদের এই পরিবেশ। মেহেরবানি করে শহীদদের প্রতি সম্মান দেখান সবাই। আগামী নির্বাচনে কেউ সন্ত্রাস করবেন না, নির্বাচন প্রক্রিয়ায় কেউ ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের আগামী দিনের ভবিষ্যৎ বিবেচনা করে মেহেরবানি করে আপনাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করুন। আপনারা কারো পক্ষ নেবেন না। তাহলে আপনারা দেশবাসীর দোয়া পাবেন-আমাদের দেশটা সঠিক পথ খুঁজে পাবে।

দেশকে চাঁদাবাজদের হাত থেকে উদ্ধার করার ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন, ‘জামায়াত সরকার গঠন করলে দেশ চাঁদাবাজ মুক্ত করা হবে। চাঁদা আমরা নেই না, কাউকে চাঁদা নিতেও দেব না। আমরা দুর্নীতি করবোই না। এই সোনার বাংলাদেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না।

তিনি বলেন, ‘মা বোনেরা নিজেদের প্রয়োজনের তাগিদে সমাজের উন্নয়নের ভূমিকা রাখেন। কিন্তু সমাজে তাদের জন্য নিরাপদ সম্মানের জায়গা নেই। তারা ঘরেও নিরাপদ না, চলাচলেও নিরাপদ না এবং কর্মক্ষেত্রেও নিরাপদ না। মায়েরা আমাদের সম্মানের জাতি। আমরা কথা দিচ্ছি- আমরা এমন একটা মায়ের জাতি উপহার দেব- যারা ঘরে, যাতায়াতে, কর্মস্থলে পূর্ণ মেধা এবং যোগ্যতা নিয়ে দেশ গড়ার কাজে তাদের অবদান রাখবেন। যেখানে তারা সম্পূর্ণ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমরা তাদের মাথার তাজ হিসেবে মাথায় তুলে রাখব।’

জামায়াতের আমির বলেন, ‘আমরা চাই যে বাংলাদেশে সব ধর্ম-বর্ণের সবাই একই বাগানে মিলেমিশে বসবাস করব। আমরা ওই বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশের টাকা চুরি করে বিদেশের মাটিতে বেগম পাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না। বেগম পাড়ার চোরদের ধরে এনে বাংলাদেশের মাটিতে শাস্তি দেওয়া হবে। সূত্র- আমাদের সময়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech