শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট আকাশ আজ পরিষ্কার থাকতে পারে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

  • ০৭:৪৫ পিএম, শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস রিপোর্ট।।
দুর্দান্ত খেলে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে যুবা টাইগাররা। দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জয়ের লড়াইয়ের টিকিট কেটেছে আজিজুল হক তামিমের দল।

শুক্রবার ১ আগস্ট জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে চার ম্যাচ শেষে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সমান ৬ পয়েন্ট রয়েছে। জিম্বাবুয়ে চার ম্যাচে হেরে এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। ফলে দুই ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠেছে। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে আগামী ১০ আগস্ট হারারেতে।

শরুতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক আজিজুল তামিম। প্রথমে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানে অলআউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে। ২৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেন পেসার ইমন। এছাড়া স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার পেয়েছেন দুটি করে উইকেট।

৯০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে ওপেনার রিফাত বেগকে ফেরান জিম্বাবুয়ে পেসার শেল্টন মাজভিতোরেরা। বাংলাদেশের ওপেনার মেরেছেন গোল্ডেন ডাক। দলীয় ৩৯ রানে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট।

অধিনায়ক তামিম ও রিজান হোসেন তৃতীয় উইকেটে অবিচ্ছেদ্য ৫২ রানের জুটি গড়েন। এতেই ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech