Breaking News:


শিরোনাম :
সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ক্যাম্পাসে সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানাল এবি পার্টি ৪৬ ঘণ্টা পর চালু হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার ২১ জেলায় বইছে তাপপ্রবাহ: উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার রাতে ইসলামাবাদ পৌঁছতে পারেন : পাকিস্তানি সূত্র

জীবন প্রবাহ :ভালবাসা মানে পারস্পরিক যত্ন-লাইলী ইয়াসমীন

  • ০৭:০৬ এএম, শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

।। লাইলী ইয়াসমীন।।

জীবন মানেই সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু, প্রেম, কিংবা জীবনসঙ্গী—প্রতিটি সম্পর্কই আমাদের জীবনের অংশ।

কিন্তু কখনও কখনও এই সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু মানুষ সম্পর্ক আঁকড়ে ধরে রাখে, মনে করে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে।

কিন্তু সত্যি কি সব ঠিক হয়?

আর সব ঠিক না হলে, সম্পর্ক থেকে বের হয়ে আসাই কি সঠিক সিদ্ধান্ত নয়?

কেন সম্পর্ক জটিল হয়?

সম্পর্ক তখনই জটিল হয়, যখন সেটা আর হৃদয়ের আরামদায়ক স্থানে থাকে না। এটা হতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাব, বিশ্বাস ভাঙন, কিংবা অবহেলা।

আমরা অনেক সময়ই বুঝে উঠতে পারি না—এই সম্পর্কটা আমাদের জীবনের জন্য উপকারী, নাকি ক্ষতিকর।

তাহলে কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় এসেছে?

বিষয়গুলো মিলিয়ে দেখুন

১. বিশ্বাস ভেঙে গেছে..

সম্পর্কের মূলে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে সম্পর্ককে এগিয়ে নেওয়া আর সম্ভব নয়। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন।

২. আপনার অস্তিত্বই যেন তুচ্ছ..

যখন সঙ্গী আপনাকে ‘টেকেন ফর গ্র্যান্টেড’ করতে শুরু করে, তখন বুঝতে হবে, এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান জরুরি।

৩. মনোযোগ আর নেই..

ভালোবাসা মানে পারস্পরিক যত্ন। যদি দেখেন, সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে, তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয়।

৪. শ্রদ্ধার অভাব..

প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধাও। যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে, তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত।

৫. দৈনিক ঝগড়া..

যদি প্রতিদিনই কোনও না কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়, এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যার শেষ না হয়, তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া উচিত নয়।

মাথায় রাখবেন, সম্পর্ক শেষ হওয়ার মানে জীবনের শেষ নয়।

নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তির গুরুত্ব দিন।

জীবন ছোট। এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনও মানে নেই, যা শুধু কষ্ট আর হতাশা এনে দেয়।

তাই নিজের আত্মসম্মান, শান্তি, আর সুখের কথা ভেবে সিদ্ধান্ত নিন।’ -অনলাইন থেকে।

ছবি- নীলাচল, সুনামগঞ্জ। 

লেখক পরিচিতি:সাংবাদিক,সমাজসেবক ও ফেইসবুকার

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech