শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে বাড়লে দেশেও চাপ সইতে হয়: বাণিজ্যমন্ত্রী সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জুলাই শেষে শেয়ারবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার

  • ১০:৫১ এএম, বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
দীর্ঘ মন্দা কাটিয়ে দেশের শেয়ারবাজার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেরার ইঙ্গিত দিলেও সদ্য সমাপ্ত জুলাই মাসে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বড় অঙ্কে কমেছে। একক মাসটিতে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার। আর প্রতি কার্যদিবসে গড়ে কমেছে ৯১৫টি বিও।

বিও হলো শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্রোকারেজ হাউস অথবা মার্চেন্ট ব্যাংকে একজন বিনিয়োগকারীর খোলা হিসাব। এই বিও হিসাবের মাধ্যমেই বিনিয়োগকারীরা শেয়ারবাজারে লেনদেন করেন। বিও হিসাব ছাড়া শেয়ারবাজারে লেনদেন করা সম্ভব না। বিও হিসাবের তথ্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

সিডিবিএলের তথ্য অনুযায়ী, বর্তমানে (৪ আগস্ট পর্যন্ত) শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫২ হাজার ৩৬৫টি। যা জুন শেষে ছিল ১৬ লাখ ৭৫ হাজার ২৫২টি। এ হিসেবে গত এক মাসে শেয়ারবাজারে বিও হিসাব কমেছে ২২ হাজার ৮৮৭টি। এ সময়ের মধ্যে মোট ২৫ কার্যদিবস লেনদেন হয়। এ হিসাবে প্রতি কার্যদিবসে গড়ে বিও হিসাব কমেছে ৯১৫টি।

দেশি ও বিদেশি কোন শ্রেণির কত কমেছে

গত এক মাসে স্থানীয় বিনিয়োগকারীদের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। সিডিবিএলের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১৫ লাখ ৯২ হাজার ১৪৬টি, যা জুন শেষে ছিল ১৬ লাখ ১৩ হাজার ৭২৪টি। অর্থাৎ গত এক মাসে স্থানীয় বিনিয়োগকারীর সংখ্যা কমেছে ২১ হাজার ৫৭৮টি। এ হিসাব অনুযায়ী প্রতি কার্যদিবসে গড়ে স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৮৬৩টি।

অন্যদিকে বর্তমানে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ৪২ হাজার ৩টি, যা জুন শেষে ছিল ৪৩ হাজার ১৮৩টি। অর্থাৎ গত এক মাসে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাবে কমেছে ১ হাজার ১৮০টি। এতে প্রতি কার্যদিবসে গড়ে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৪৭টি।

নারী-পুরুষ উভয় শ্রেণির বিনিয়োগকারীই কমেছে

সিডিবিএল’র তথ্য অনুযায়ী, বর্তমানে শেয়ারবাজারে যে বিনিয়োগকারীরা আছেন, তার মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১২ লাখ ৪৫ হাজার ৫৬১টি। জুন মাস শেষে এই সংখ্যা ছিল ১২ লাখ ৬২ হাজার ৭৮৯টি। অর্থাৎ গত এক মাসে পুরুষ বিনিয়োগকারীদের হিসাব কমেছে ১৭ হাজার ২২৮টি।

অন্যদিকে, বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৫৮৮টি। জুন মাস শেষে এই সংখ্যা ছিল ৩ লাখ ৯৪ হাজার ১১৮টি। এ হিসেবে গত এক মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৫ হাজার ৫৩০টি।

একক হিসাবের চেয়ে যৌথ বিও বন্ধের হার বেশি

বর্তমানে বিনিয়োগকারীদের যতগুলো বিও হিসাব আছে তার মধ্যে প্রায় চার ভাগের তিন ভাগই একক হিসাব। বিপরীতে যৌথ বিও হিসাব রয়েছে এক-চতুর্থাংশ। অথচ, গতমাসে যতগুলো একক বিও হিসাব বন্ধ হয়েছে, সেই পরিমানের অর্ধেকের চেয়েও বেশি যৌথ হিসাব বন্ধ হয়েছে।

বর্তমানে বিনিয়োগকারীদের একক নামে বিও হিসাব আছে ১২ লাখ ২৫৭টি, যা জুন শেষে ছিল ১২ লাখ ১৫ হাজার ২৮৫টি। অর্থাৎ, গত এক মাসে একক নামে বিও হিসাবে কমেছে ১৫ হাজার ২৮টি।

অন্যদিকে বিনিয়োগকারীদের যৌথ নামে বিও হিসাব আছে ৪ লাখ ৩৩ হাজার ৮৯২টি। জুন মাস শেষে যৌথ বিও হিসাব ছিল ৪ লাখ ৪১ হাজার ৬২২টি। অর্থাৎ গত এক মাসে যৌথ বিও হিসাব কমেছে ৭ হাজার ৭৩০টি।

কমেছে কোম্পানির বিও হিসাবও

নারী-পুরুষ বিনিয়োগকারীদের পাশাপাশি গত এক মাসে কোম্পানির বিও হিসাবও কমেছে। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৮ হাজার ২১৬টি। জুন মাস শেষে এই সংখ্যা ছিল ১৮ হাজার ৩৪৫টি। এ হিসাবে গত এক মাসে কোম্পানি বিও হিসাব কমেছে ১৯২টি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech