শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদে স্বাক্ষর করতে যেসব শর্ত দিল এনসিপি

  • ০৮:০০ পিএম, মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নোট অব ডিসেন্ট বাতিলসহ সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশগুলো লিপিবদ্ধ করলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি।

মঙ্গলবার ২৮ অক্টোবর দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ‘নোট অব ডিসেন্ট’ বলে কোনো বিষয় থাকবে না। সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তগুলো গণভোটে যাবে এবং জনগণের রায় অনুযায়ী সংবিধানে পরিবর্তন আনতে হবে। গণভোটে অনুমোদিত বিষয়গুলো জুলাই গণ-অভ্যুত্থানের বৈধতার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাস্তবায়ন করতে হবে।

সরকার এসব বিষয় নিশ্চিত করলে এনসিপি জুলাই সনদ বাস্তবায়নে সই করবে বলে জানান নাহিদ ইসলাম।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, সংস্কারের বিপক্ষে থাকা বা ইতিহাসে দায়ভার রয়েছে, এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির কোনও জোট হবে না। জাতীয় নির্বাচনের আগে জুলাই গণ-অভ্যুত্থানের বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আগের মতো তত্ত্বাবধায়ক সরকার হবে না; বরং ইউনূসের নেতৃত্বে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির টানাপড়েন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীক না দেওয়া কমিশনের একতরফা সিদ্ধান্ত। রাজনৈতিকভাবে এই প্রতীক আদায় করতে হলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।

এর আগে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ও ভারতের আধিপত্য বিরোধী রাজনীতিতে জামায়াত ও বিএনপি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে না। চাঁদাবাজি বন্ধের ক্ষেত্রেও নেতৃত্ব দিতে পারবে না।

তিনি বলেন, মহানগর ও জেলায় দলের আহ্বায়ক কমিটি করা হবে। আগামী জাতীয় নির্বাচনে এনসিপি শক্তিশালী দল হিসেবে অংশ নিতে চায়। সংসদে থাকতে চায়।

পরে এনসিপি নেতারা রাজশাহী বিভাগের আট জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেন এবং মহানগর ও জেলা পর্যায়ের নয়টি শাখার আহ্বায়ক ও সদস্যসচিব পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech