শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনোভাবেই নির্বাচনের সুযোগ নেই: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনোভাবেই নির্বাচনের সুযোগ নেই। জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের প্রক্রিয়া সম্পন্ন করেই নির্বাচনের দিকে যেতে হবে- বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

বুধবার ২৯ অক্টোবর বিকেলে রংপুরের পর্যটন মোটেল মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা দ্রুত নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচনের জন্য প্রয়োজন স্থিতিশীলতা ও আস্থা। জনগণের প্রত্যাশা ছিল গণঅভ্যুত্থানের পর একটি কার্যকর ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার। এখন সেই প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব। দেশের মানুষ পরিবর্তন চায়—তারা চায় ফ্যাসিবাদমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র।

তিনি আরও বলেন, পাঁচই আগস্টের পর দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের নতুন রাজনীতি শুরু হয়েছে। সামাজিক ফ্যাসিবাদের উত্থানও আমরা প্রত্যক্ষ করছি।

অন্যদিকে পতিত স্বৈরাচার ও বিদেশি শক্তির ষড়যন্ত্রও নতুন করে মাথাচাড়া দিচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। তবে সেই ঐক্যের ভেতরেও দলগুলোর অভ্যন্তরীণ সমস্যা সমাধান জরুরি। কেউ এককভাবে নেতৃত্ব দিতে বা সরকার গঠন করতে চাইলে সেটি টেকসই হবে না।

নাহিদ ইসলাম বলেন, জনগণের ন্যূনতম আকাঙ্ক্ষা—সংস্কার ও বিচার—যদি উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে সেই নির্বাচন টেকসই হবে না। আমরা বিশ্বাস করি, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই টেকসই পরিবর্তনের পথ উন্মুক্ত হবে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদে যেসব দাবির কারণে আমরা স্বাক্ষর থেকে দূরে ছিলাম, পরবর্তীতে সেই দাবিগুলো নিয়েই আলোচনার পথ খোলা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্ন আমাদের কাছে এখনো জীবন্ত। যদি সেই সময় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করত, তাহলে তাৎক্ষণিকভাবে সনদের অপমৃত্যু ঘটত।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর মহানগর শাখার প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ এবং রংপুর মহানগর আহ্বায়ক আসাদুল্লাহ গালিব প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech