শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

সোনাতলায় আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন!

  • ১১:৫৪ পিএম, বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ধ্বংসস্তূপে পরিণত করা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে কে বা কারা এ পতাকা উত্তোলন করেন।

সোনাতলা থানার ওসি কবির হোসেন জানান, তিনি পতাকা উত্তোলনের কথা শুনেছেন, তবে দেখেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সোনাতলা উপজেলা বাসস্ট্যান্ডের কাছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। দীর্ঘ কয়েক মাসে ওই দলীয় কার্যালয়ে কেউ যায়নি। বুধবার সকালে সেখানে হঠাৎ জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়। সারাদিন সেখানে পতাকা ছিল।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সকালে বগুড়া শহরের সাতমাথা টেম্পল রোডে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর সন্ধ্যায় পতাকা সরিয়ে নেন।

নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীরা জানান, তারা আশা করছেন নতুন সরকার আওয়ামী লীগের রাজনীতিতে বাধা দেবে না। এ বিশ্বাস থেকে তারা পরীক্ষামূলকভাবে দলীয় কার্যালয়ে সকালে জাতীয় পতাকা উত্তোলন করছেন ও সন্ধ্যায় নামিয়ে ফেলছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা সরকারকে সহযোগিতার পাশাপাশি সুশৃঙ্খল ও স্বাভাবিক রাজনীতি শুরু করবেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech