শিরোনাম :
ঢাকাসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক শেষ: রায় ঘোষনা ৭ জুন নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফ ফাইনালে বাংলাদেশ সীমান্তে বিএসএফের একের পর এক বিতর্কিত কর্মকান্ড ও আইন ভঙ্গের চেষ্টা রাতে মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় ইশরাক

  • ০৮:০০ এএম, বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই বাজিমাত করেছেন তরুণ রাজনীতিবিদ ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। এদিন মন্ত্রিসভার মোট ৪৯ জন সদস্য শপথ নেন, যার মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী।  

ইশরাক হোসেন অবিভক্ত ঢাকার সাবেক সফল মেয়র ও বিএনপি নেতা মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে। ১৯৮৭ সালে জন্মগ্রহণ করা এই তরুণ নেতা ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিজয়ী হয়ে তিনি সংসদীয় রাজনীতিতে অভিষেক ঘটান।

তরুণ প্রজন্মের এই নেতার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech