Breaking News:


শিরোনাম :

টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে বাংলাদেশ

  • ০৬:০২ পিএম, শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে বাংলাদেশ।

চার দিনের খেলা শেষে বাংলাদেশের দরকার আর মাত্র চার উইকেট, অন্যদিকে আয়ারল্যান্ডকে জিততে হলে করতে হবে করতে হবে ৩৩৩ রান।

মিরপুর টেস্টের চতুর্থ দিন ৫০৯ রানের বিশাল লক্ষ্যে দিয়েছিল বাংলাদেশ। জবাবে খেলতে নেমে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৭৬ রান।

শুরুতেই তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে টানা দুই ওভারে অ্যান্ডি বালবির্নি ও পল স্টার্লিংকে ফেরায়। ২৬ রানে দুই ওপেনারের বিদায়ের পর কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর ৫১ রানের জুটি গড়েন। কারমাইকেলকে (১৯) বিশের ঘর ছুঁতে দেননি হাসান মুরাদ।

৮৮ রানে ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে যায় আয়ারল্যান্ড।

টেক্টর হাফ সেঞ্চুরি করার দুই বল পর আউট হলে ভাঙে ৪১ রানের জুটি। তারপর কুর্টিস ক্যাম্ফার শক্ত হাতে ক্রিজে পড়ে থাকলেও আরো দুই উইকেট হারায় আয়ারল্যান্ড।

দুইবার জীবন পাওয়া স্টিফেন ডোহেনি (১৫) বড় ইনিংস খেলতে পারেননি। লরকান টাকার (৭) আগের ইনিংসে ৭৫ রান করলেও এবার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

অ্যান্ডি ম্যাকব্রাইন ও ক্যাম্ফার ক্রিজে আছেন। ক্যাম্ফার ৩৪ ও ম্যাকব্রাইন ১১ রানে খেলছেন। দিনশেষে ৬ উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ দাড়ায় ১৭৬ রান।

তাইজুল এদিন সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের শীর্ষ টেস্ট বোলার হয়েছেন। এখন পর্যন্ত তিন উইকেট তার। দুটি পেয়েছেন মুরাদ। ৬ উইকেটের মধ্যে ৩টি নিয়ে তাইজুলের নামের পাশে এখন ২৪৯ উইকেট।

এর আগে ১ উইকেটে ১৫৬ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। ৬৯ রানে অপরাজিত সাদমান ইসলাম আর ৯ রান করতে পেরেছেন। ১১৯ বলে ৭৮ রানের ইনিংসে ছিল ৭ চার। নাজমুল হোসেন শান্ত এবার এক রানে আউট। মুমিনুল হক ও মুশফিকুর রহিম তারপর ক্রিজে দাপট দেখান।

চতুর্থ উইকেটে এই দুজন ১২৩ রান যোগ করেন। মুমিনুল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন। ১১৮ বলে ১০ চারে ৮৭ রান করেন তিনি। মুশফিক ৫৩ রানে অপরাজিত ছিলেন। ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

২০২২ সালের মে মাসের পর এবারই প্রথম পঞ্চম দিনে গেল মিরপুর টেস্টের খেলা। এরপর মিরপুর খেলা পাঁচ টেস্টের সবগুলোই শেষ হয়েছে চার দিনের মধ্যে।

পরে বিশাল লক্ষ্যে হ্যারি টেক্টর ফিফটি করলেও তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারেনি আয়ারল্যান্ড।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech